শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছেলের কবরের পাশে অশ্রুসিক্ত খালেদা

বেঁচে থাকলে বয়স হতো ৪৭ বছর। কিন্তু দেড় বছরেরও বেশি সময় আগে না ফেরার দেশে চলে গেছেন আরাফাত রহমান কোকো। তাই ছোট ছেলের জন্মদিনে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অশ্রুসিক্ত চোখে গিয়ে হাজির তার কবরে।

শুক্রবার সন্ধ্যার পর বনানীতে কোকোর কবরে যান খালেদা জিয়া। জিয়ারত শেষে তিনি দোয়া ও মোনাজাত করেন। পরে বেশ কিছুক্ষণ ছেলের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল।

কবর জিয়ারতের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, ওরামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।

২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী