ছেলের হাতে খুন হলেন ফুটবল কোচ ফিল ওয়ালশ !!
অস্ট্রেলিয় ফুটবল কোচ ফিল ওয়ালশ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাব অ্যাডিলেইড ক্রউসের কোচ ছিলেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, নিজ বাড়িতে গুরুতর জখম অবস্থায় পাওয়া গেছে তাকে।
খুনের দায়ে এই ফুটবল কোচের ছেলে কাই ওয়ালশকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা ২৬ বছর বয়সী ওই ছেলের ছুরির আঘাতেই মারা গেছেন মি. ওয়ালশ। পুলিশ জানিয়েছে, ফিল ওয়ালশের শরীরের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ি সামারটন পার্কে এ ঘটনা ঘটে। সেখানে রক্ত মাখা একটি ছুরি পাওয়া গেছে।
দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশের তদন্ত কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ‘ঘটনার তদন্ত চলছে। এ ব্যপারে এখনই পরিস্কার কিছু বলা যাচ্ছে না। তবে মি. ওয়ালশ এবং তার স্ত্রীর শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত আঘাতের ফলেই মি. ওয়ালশ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













