ছোটা রাজনকে হত্যার ষড়যন্ত্র, অাটক ৪


আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে হত্যার পরিকল্পনাকারী সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। আরেক আন্ডারওয়ার্ল্ড ডন ও ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের আস্থাভাজন ছোটা শাকিলের নির্দেশেই তারা ছোটা রাজনকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে পুলিশ জানায়।
গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন ছোটা রাজন। এরপর তাকে ভারতে প্রত্যাবর্তন করা হয়। বর্তমানে তাকে দিল্লির তিহার জেলে রাখা হয়েছে।
ছোটা রাজন হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সন্দেহভাজন আটক ওই চার খুনিকে গতকাল দিল্লির একটি কোর্টে হাজির করানো হলো তাদেরকে জুডিশিয়াল কাস্টোডি দেন আদালত। এরপর তাদেরকেও তিহার জেলে পাঠানো হয়। তারা সবাই দিল্লির বাসিন্দা।
ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনার পর তাকে হত্যার এটাই প্রথম প্রচেষ্টা। এর পেছনে ছোটা শাকিলের প্রত্যক্ষ হাত রয়েছে পুলিশের দাবি। মি. রাজন যখনই জেল থেকে বের হতেন তখন-ই তাকে টার্গেট করার পরিকল্পনা নিয়েছিল আটককৃতরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













