জঙ্গি তৎপরতার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত
বিএনপি-জামায়াত জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ সভা শেষে সাংবাদিকদের একথা বলে তিনি। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ সভা আয়োজন করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত এ দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু সেই তৎপরতায় ব্যর্থ হয়ে এখন তারা জড়িত হচ্ছে জঙ্গিবাদে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা জঙ্গি দমন করে পৃথিবীর ইতিহাসে উদাহরণ সৃষ্টি করেছেন। আজ থেকে ২ মাস আগে এ দেশে জঙ্গি তৎপরতা খুবই ভয়াবহ আকারে বেড়েছিলো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে জঙ্গি দমন করতে পেরেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













