সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জন্মনিয়ন্ত্রণ বড়ি কাজ না করায় মামলা!

গর্ভধারণ এড়াতে মানুষ সেবন করে জন্মনিয়ন্ত্রণ বড়ি। কিন্তু এই বড়ি যদি কার্যকর না হয়? তাও যদি হয় স্রেফ প্রস্তুতকারকদের ভুলের কারণে? তখন কী হবে? এমনই এক পরিস্থিতিতে পড়ে সোজা মামলা ঠুকে দিয়েছেন শতাধিক নারী।

ফিলাডেলফিয়ার আদালতে গত সপ্তাহের শুরুর দিকে এ ঘটনা ঘটে। খবর সিএনএন।

আদালত সুত্রে জানা যায়, ওই নারীরা প্রস্তুতকারকদের নির্দেশনা অনুসারেই বড়ি সেবন করেছিলেন। তা সত্ত্বেও তাঁরা গর্ভধারণ করেন। এর কারণ হচ্ছে, বড়িগুলো প্যাকেজিং করা হয়েছিল পুরো ১৮০ ডিগ্রি উল্টো করে। এর ফলে বড়িগুলোর জন্মনিয়ন্ত্রক কার্যকারিতা একেবারেই থাকেনি।

এই নারীদের মধ্যে ৯৪ জন শেষ পর্যন্ত সন্তানের জন্ম দিয়েছেন। ১৭ জন ‘অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ’ শেষপর্যন্ত টিকিয়ে রাখেননি। অভিযোগকারীদের পক্ষে এই তথ্য জানিয়েছেন তাঁদের আইনজীবীরা।

ফিলাডেলফিয়ার আদালতে প্রায় ২৮টি প্রদেশ থেকে এই নারীরা এসেছেন। সেই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ বড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে জরিমানা দাবি করেছেন। ওরেগনের আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে ওই প্রতিষ্ঠানকে অভিযোগকারীদের সন্তানদের কলেজ পর্যন্ত বেড়ে ওঠার সমস্ত খরচ বহন করতে হবে।

বড়িগুলোর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কোয়ালিটেস্ট ফার্মাসিউটিক্যালস। এর একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি সম্বন্ধে তাদের প্রতিষ্ঠান অবগত রয়েছে। তবে এই মুহূর্তে আইনি জটিলতা থাকায় তাঁরা কোনো ধরনের মন্তব্য করবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প