বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়ললিতা মুখ্যমন্ত্রী হলেন আবারও

ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রভাবশালী নেত্রী ‘আম্মাখ্যাত’ জয়রাম জয়ললিতা।

দুর্নীতির মামলায় মুখমন্ত্রীর পদ হারিয়েছিলেন, জেলও খেটেছিলেন তিনি। তবে হাইকোর্ট তাকে নির্দোষ বলে রায় দেওয়ায় ফের জনসমক্ষে আসছেন তিনি। ফিরে পেয়েছেন তার মুখমন্ত্রীর পদও।

শুক্রবার নিজ দল এআইএডিএমকের আইনপ্রণেতারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আবারও জয়ললিতাকে নির্বাচিত করেছেন। তামিলনাড়ুর গভর্নর তাকে সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন।

সকালে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দলের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে জয়ললিতা আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারেন।

টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে জানানো হয়, বৈঠকে জয়ললিতা উপস্থিত ছিলেন না। সেখানে দলের ১৫০ জন আইনপ্রণেতার মধ্যে ১৪৪ জনই উপস্থিত ছিলেন। ডিএমডিকে দলের পাঁচজন এমএলও সেখানে ছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী পানিরনিসলভাম আজ পদত্যাগ করতে পারেন।

আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন জয়ললিতা। মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হয়। এ মাসে কর্ণাটকের আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা। নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে তাকে রাজ্যের বিধানসভার একটি আসনে নির্বাচিত হতে হবে।

জয়ললিতা ফের মুখমন্ত্রীর পদে ফিরে এসেছেন- এ খবরে ইতিমধ্যে উৎসব শুরু হয়েছে রাজ্যটিতে। হাজারো মানুষ নেচে-গেয়ে উল্লাস করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি