মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাকির নায়েকের এনজিওর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ

ভারতের ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের এনজিওর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের বেআইনি ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতেই এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে জাকির নায়েকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় মুম্বাইয়ের ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ নামে এক এনজিওর কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন তদন্তকারীরা।

জানা গেছে, গত পাঁচ বছরে প্রায় ১৫ কোটি রুপি তহবিল পাঠিয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে সাহায্য করেছেন জাকির নায়েক। এ কারণে প্রতিষ্ঠানটির কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারীরা। চিঠিতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে কে, কবে, কত রুপি, কেন দিয়েছে—সে তথ্য যেমন জানতে চাওয়া হয়েছে, পাশাপাশি জানতে চাওয়া হয়েছে ওই অর্থ কোথায় ও কী কাজে ব্যবহার হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের তথ্য ঘেঁটে জানা গেছে, ব্রিটেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে বিভিন্ন সময়ে তাদের কাছে অর্থ গেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে মূলত গরিব ও বেকার যুবকদের ইসলামী মতাদর্শে উসকে দেওয়া হতো, যা তাঁদের পরে জঙ্গি কার্যকলাপের দিকেই এগিয়ে দিত বলে মনে করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প