জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস


ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থার সদরদফতরে স্থানীয় সময় গতকাল শুক্রবার এক ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ প্রস্তাব পাসেই সংস্থার পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। এর মাধ্যমে সাধারণ পরিষদে মিলবে বাড়তি কিছু সুবিধা।
ফিলিস্তিনিদের অধিকার আদায়ের অংশ হিসেবে পাস হওয়া এই প্রস্তাবনার ওপর প্রতীকী ভোটাভুটিতে ১৪৩টি দেশ ভোট দেয় পক্ষে, বিরোধিতা করে ৯টি দেশ আর ভোট দিতে বিরত থাকে ২৫টি দেশ।
প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হয় বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে রয়েছে।
জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে সংস্থাটি। ভোটাভুটির নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এটি একতরফা প্রস্তাব।
গতকাল শুক্রবার ভোটাভুটি শুরুর আগে ফিলিস্তিুনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, এই মঞ্চে আমি শতবারেরও বেশি দাঁড়িয়েছি, তবে কখনোই এমন গুরুত্বপূর্ণ ভোটের আগে নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













