জাতীয় কবির জন্মদিনে সমাধিতে ফুলেল শ্রদ্ধা


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।
বুধবার সকালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রী-ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কবি পরিবার, নজরুল একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন। অনেকে একা একটা গোলাপ হাতে এনে কবির সমাধিতে শ্রদ্ধা জানান।
সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি।আগতরা কবির সমাধিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সে সময় তারা কবির আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িকতা রোধ করে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয় কবির স্বপ্ন ছিল এটা।
কবির নাতনি মিষ্টি কাজী বলেন, শুধু একদিন না আমার দাদুকে সারা বিশ্বে সারা বছর স্মরণ করার ব্যবস্থা করা উচিত।
শ্রদ্ধা নিবেদন শেষে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













