জাতীয় পরিচয়পত্র
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা ২২ থেকে ২৫ মে পর্যন্ত, চার দিন বন্ধ থাকবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সিস্টেম আপগ্রেডেশন তথা কমিশনের ডাটা সেন্টারের সমুদয় ডাটা ডিআরএস ডাটা বেইজে অবিকল কপি করার জন্য এ চারদিন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল আবেদন গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ মে থেকে এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের সকল ভুল-ভ্রান্তি সংশোধন শেষে শিগগির স্মার্ট কার্ড দেয়া হবে। স্মার্ট কার্ড দেয়া হলে পরবর্তীতে সংশোধন করতে চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে সংশোধন ও স্থানান্তরের সুযোগ পাবেন ভোটাররা। ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৯ কোটি ৬০ লাখের বেশি ভোটার রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













