জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব। সে জন্য সব রুকন ভাইবোনদের প্রস্তুত থাকতে হবে।”
শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্থ ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাষক শেখ হাসিনা।”
তিনি বলেন, “কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা একশ ভাগ বিদায় হয়নি। এখনও ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।”
অনুষ্ঠানের শুরুতে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের শপথ করানো হয়। জেলা আমির আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মুহসিনসহ জেলার নেতৃবৃন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













