সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াতকে বাদ দেয়ার বিষয়ে কোনো চাপ নেই: বিএনপি

ঢাকা: ২০ দলীয় জোট থেকে জামায়াতে ইসলামীকে বাদ দেয়ার বিষয়ে অন্তর্জাতিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন শেষে জামায়াত ছাড়ার বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সূত্র ধরে দেশের কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে।

এ প্রসঙ্গে ড. রিপন বলেন, ‘জামায়াতের সাথে বিএনপির জোট গণতান্ত্রিক আন্দোলন ও ভোটের। এই জোটে আন্দালিব রহমান পার্থের বিজেপিও আছে। সাম্যবাদী দলও আছে। তারা তাদের রাজনীতি করে। আর আমরা জিয়াউর রহমানের দর্শনের রাজনীতি করি।’

বিএনপিকে ‘জামায়াত নির্ভরতা কমানো’ নিয়ে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তিনি প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন। তিনি আরেকটি দল করলেও তার দর্শন জিয়াউর রহমানের আদর্শ। তার ওই মন্তব্য একান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে বিএনপি জামায়াত নির্ভর দল নয়। বিএনপি জিয়াউর রহমানের দর্শন ও মূলনীতি দিয়ে পরিচালিত হয়।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী