সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াত ছেড়ে রাজনৈতিক আলাপে যেতে হবে বিএনপিকে

বিএনপিকে রাজনৈতিক সমঝোতার কথা বলার আগে জামায়াতকে ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন । বৃহস্পতিবার দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াত শুধু যুদ্ধাপরাধী দলই না। সন্ত্রাস-জঙ্গীবাদ এবং জঙ্গিবাদী সংগঠনগুলোর পৃষ্ঠপোষক। এ সমস্ত জঙ্গি সংগঠনগুলো জামায়াতের হয়ে কাজ করছে। বিএনপি জামায়াতের ছত্র ছায়ায় জঙ্গিসংগঠনগুলো ফুলে ফেঁপে উঠছে।

রাশেদ খান মেনন বলেন, আমরা জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়েছি। আইনমন্ত্রীও সংসদ এবং বাইরে জামায়াত নিষিদ্ধের আইনের কথা বলেছে। কিন্তু সেই আইন এখনো আলোর মুখ দেখছে না। অবিলম্বে জামায়াত নিষিদ্ধ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, গ্রাম অঞ্চলে আয় বৈষম্য বেড়েছে। ধনী দরিদ্রের বৈষম্য বহুলাংশে বেড়েছে এবং বেড়েই চলছে। যদিও অর্থমন্ত্রী এটা স্বীকার করবেন না। এই বৈষম্য রোধ করতে হবে। এটা বাড়তে থাকলে, বিপর্যয় ঘটবে। এর জন্য দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি মুক্ত করতে না পারলে প্রবৃদ্ধি বাড়বে না। দারিদ্র বিমোচন সম্ভব হবে না।

মেনন বলেন, বর্তমানে হাওয়া ভবন নেই। কিন্তু হাওয়া ভবনের মতো লুটপাটকারীর চক্র এখনো সমাজে বিদ্যমান। টেন্ডারবাজী, চাঁদাবাজী, দখলবাজী, খুন-গুম আভ্যন্তরীণ কোন্দল এ সব কিছু বন্ধ করতে হবে। এগুলো প্রধানমন্ত্রীর সব অর্জনকে ম্লান করে দিচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে রেনটাল, কুইক রেন্টাল পাওয়ার প্লান বিদ্যুৎ উৎপাদনে সফলতা এনে দিয়েছে বটে, কিন্তু সেটা জাতির স্বার্থের বিরুদ্ধে গেছে। বিদ্যুৎ খাতে এভাবে বেসরকারি করণ স্বাধীন রাষ্ট্রের জন্য কতটুকু যৌক্তিক ব্যবস্থা সেটা বিবেচনা করা উচিত।

এ সময় তিনি সম্প্রতি ভারতের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন নিয়ে করা আদভানি ও রিলায়েন্স গ্রুপের সঙ্গে চুক্তির বিষয়ে বলেন, আদভানি ও রিলায়েন্স আমাদের জাতীয় স্বার্থে কাজ করবে বলে মনে করি না। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। মন্ত্রী বলেন, শিক্ষা খাতে আরো বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার কথা বলা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্য খাতে কৃষি খাতে বরাদ্দ কমেছে। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের বন্ধ পাটকল খুলে দিয়েছেন। সেগুলো আবার বন্ধ হয়ে যাবার উপক্রম। আমরা পাটের জীবন রহস্য আবিষ্কার করেছি। কিন্তু পাটের অভাবে তাত বন্ধ। অর্থমন্ত্রী পাট কিনতে টাকা দেবেন না। তাহলে কিভাবে পাটকল চালু থাকবে?

মেনন বলেন, অর্থমন্ত্রী কর আদায়ে এনবিআর এর প্রশংসা করেছেন, কিন্তু এনবিআর এর কর আদায়ের চিত্র দেখছি সেটা সুবিধাজনক না। পর্যটন মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটাও অনেক কম।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী