জাহাজ বিল্ডিং থেকে জামায়াতের মিছিলে অংশ নিতেন দুই যুবক


বিএনপি-জামায়াতের সরকার বিরোধী জ্বালাও-পোড়াও হরতালের সময় ওই বাড়ি (জাহাজ বিল্ডিং) থেকে দুই যুবক জামায়াতের মিছিলে অংশ নিতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা যাওয়ার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কল্যাণপুর ১০ নম্বর রোডের এক বাসিন্দা জানান, সরকার বিরোধী আন্দোলনের সময় ফজরের নামাজের পর ওই ভবন থেকে দুই যুবক জামায়াতের মিছিলে অংশ নিতে দেখা যেতো। ওই ভবনের কয়েকটি ফ্ল্যাটে ব্যাচেলর ভাড়াটিয়া থাকতেন। তাদের অনেকেই ছাত্র। ওই বাড়ির মালিক সাবেক কাস্টম কর্মকর্তা মো. আতাহার আলী। তিনি ওই বাড়িতে থাকেন না বলেও জানান স্থানীয়রা।
১১ নম্বর সড়কের অপর এক বাসিন্দা জানান, সরকার বিরোধী আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত ওই ভবনে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজন আটকও হয়েছেন। তারপরও ওই ভবনে জঙ্গিরা বসবাস করছেন। মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কল্যাণপুরের ওই ভবনে (জাহাজ বিল্ডিং) জঙ্গি আস্তানায় পুলিশ-ৠাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













