বিশ্ব ব্যাংকের প্রতিবেদন
জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ


২০১৬ সালে বাংলাদেশের জিডিপি (গ্রস ডমেস্টিক প্রোডাক্ট) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক। যুক্তরাষ্ট্র সময় বুধবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
দেশে অবকাঠামোগত ব্যয় ও সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ায় প্রবৃদ্ধির হার বাড়তে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা কমে আসায় রফতানির হার বেড়েছে। তবে সহিংসতা ফিরে আসলে এ অবস্থার পরিবর্তন হতে পারে বলেও সংশয় প্রকাশ করা হয়েছে। এমনকি এ সময় রাজস্ব ঘাটতি দেখা দিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
গত বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলেও শেষ পর্যন্ত তা ৬ দশমিক ৫ এ এসে ঠেকে বলে উল্লেখ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













