জুতার ভেতরে ক্যামেরা, নারীর অশ্লীল দৃশ্য ধারণ
দক্ষিণ দিল্লির একটি খ্যাতনামা শপিং মলে জুতার ভেতরে গোপন ক্যামেরা রেখে নারীদের অশ্লীন দৃশ্য ধারণ করার সময় এক আইনজীবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শপিং মলে এক ব্যবস্থাপকের কাছে ৩৪ বছর বয়সী ওই আইনজীবির গতিবিধি সন্দেহজনক মনে হয়। তিনি নারীদের সাথে দূরত্ব বজায় না রেখে তাদের দিকে ডান পা এগিয়ে রাখেন। এ সময় ব্যবস্থাপক তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে।
এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে গোপন ক্যামেরার উদ্ধার করা হয়। তাকে পুলিশের কাছে সোপর্দ করে ওই ব্যবস্থাপক।
গ্রেপ্তার ওই আইনজীবির কাছ থেকে ১২টি অশ্লীল ক্লিপ , ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













