শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জয়ের অর্থ পাচারের কথা জেনে গেছেন জনগণ’

প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের আলোচিত ৩০০ মিলিয়ন ডলারের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বেলা সোয়া এগারটার দিকে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত শেষে এ দাবি জানান তিনি।

এসময় নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের অনেক কথা জনগণ এতদিন জানতো না। সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করায় এখন জনগণ জয়ের অর্থ পাচারের কথা জেনে গেছে।

প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের আলোচিত ৩০০ মিলিয়ন ডলারের বিষয়টি তদন্তের দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ৩০০মিলিয়ন ডলারের জন্য সরকার মামলা করে তদন্ত করা উচিৎ। তিনি বলেন, আওয়ামী লীগের গুম-খুন নিয়ে অভিযোগ করার অধিকার নেই। তারা ৭২ সাল থেকে গুম-খুনের রাজনীতি শুরু করেছে, এখনও করছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরল ইসলাম নাসিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী