ঝগড়া স্ত্রীর সঙ্গে, ২ সন্তানের গায়ে অ্যাসিড মারল বাবা
দাম্পত্য কলহের জেরে দুই ছেলের গায়ে অ্যাসিড ছুরে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। পলাতক অভিযুক্ত লাইস আহমেদ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ওই দম্পতির মধ্যে প্রায় ঝামেলা হত। আজ দুপুরে ফোনে কথা বলার সময় অভিযুক্ত লাইস আহমেদের সঙ্গে স্ত্রীর বচসা চরমে ওঠে। সেই বচসার মধ্যেই উত্তেজিত হয়ে দুই ছেলের গায়ে অ্যাসিড ছুড়ে মারেন অভিযুক্ত।
জানা গিয়েছে, অভাবের সংসারে আর্থিক প্রয়োজনে লাইসের স্ত্রী কলকাতায় পরিচারিকার কাজ করেন। লাইসের ছোট দর্জির দোকান রয়েছে। আত্মীয়রা জানিয়েছেন, লাইসের স্ত্রীর বাড়ির বাইরে কাজ করায় আপত্তি ছিল। এ নিয়ে দুজনের প্রায়ই ঝগড়া হত। এদিন সেই ঝগড়া চরমে ওঠে। দুপুরে স্ত্রীকে বাড়ি থেকে ফোন করেছিলেন লাইস। সেই সময় তাঁর স্ত্রী কলকাতায় ছিলেন। ফোনেই বচসার মধ্যেই লাইস দুই সন্তানের গায়ে অ্যাসিড ছোঁড়েন বলে অভিযোগ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













