শুক্রবার, জুন ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে সাইফুল ইসলাম সাইফ (৩০) নামে এক সেনা সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে নিলে তিনি মারা যান।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল ইউনিটের সৈনিক পদে কর্মরত ছিলেন। ১০ দিনের ঈদের ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে পাশের দশমাইল বাজার থেকে মোটরসাইকেলে করে শ্বশুর শামছুল ইসলাম ও ছোট ভাই মনিরুল ইসলামকে নিয়ে গ্রামের বাড়ি বংকিরায় ফিরছিলেন সাইফুল।

পথে গ্রামের রাস্তার ওপর গাছ ফেলে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় সাইফ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সঙ্গে থাকা নিহতের ভাই মনিরুল ইসলাম পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, হত্যাকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। অচিরেই অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক