ঝুলছে নাবালিকার দেহ, ছবি তুলতে ব্যস্ত পুলিশ
আরও একবার মুখ পুড়ল উত্তর প্রদেশ পুলিশ প্রশাসনের৷ নাবালিকার দেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখেও সেটি উদ্ধারের চেষ্টাও করলেন না পুলিশ কর্মীরা৷ বরং মোবাইলে ঝুলন্ত দেহের ভিডিওগ্রাফি তুলতে ব্যস্ত ছিলেন তারা৷ উত্তর প্রদেশের মোরাদাবাদ এলাকার ঘটনা৷
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে মোরাদাবাদের একটি জঙ্গলে নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও দেহ উদ্ধার করার চেষ্টাই করেননি তারা৷ গ্রামবাসীর অভিযোগ, পুলিশ পৌঁছানোর পরেও প্রায় চার ঘন্টা নাবালিকার দেহটি গাছে ঝুলছিল৷ পুলিশ দেহ উদ্ধার করেনি৷ প্রায় সকল পুলিশকর্মীই মোবাইলে মৃতদেহ দেহের ছবি তুলছিলেন৷ পুলিশ এ হেন কীর্তির ছবিই ধরা পরে সংবাদ মাধ্যমের ক্যামেরায়৷ প্রায় চারঘন্টা পর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ যদিও এই ঘটনায় এখনও কোনও মন্তব্য করেননি উত্তর প্রদেশ পুলিশ উদ্ধর্তন কর্তারা৷
উল্লেখ্য, উত্তর প্রদেশে একেরপর এক ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে৷ অখিলেশ যাদবের সরকার কার্যত চুপ৷ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ৷ কিন্তু তার পরেও উত্তর প্রদেশ পুলিশ এহেন কাণ্ডে গোটা দেশ জুড়েই শুরু হয়েছে চরম নিন্দা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













