টাকা ফেললেই বিছানায় বড় ঘরের দুলালিরা!


অনলাইনে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে হায়দারাবাদের পুলিশ। জানা গেছে, এই দলটি হায়দারাবাদ ছাড়াও বিহার, কলকাতা, মুম্বাই, দিল্লির মতো বড় শহরেও ব্যবসা চালাত। হায়দরাবাদের মনিকোন্ডা অঞ্চলে একটি অস্থায়ী বাড়িতে এই ব্যবসা চালানো হত।
কীভাবে ধরা পড়ল দলটি?
অনলাইনে একটি ওয়েব সাইটের মাধ্যমে এই ব্যবসা চালানো হত। অনলাইনে বিজ্ঞাপন চেক করার সময় হঠাৎই পুলিশের নজরে পড়ে যায় এই বিজ্ঞাপনও। সেই অনুযায়ী দলটিকে পাকড়াও করার ফন্দি আঁটা হয়। গ্রাহক সেজে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে তথ্য সংগ্রহ করে পুলিশ। পরে একটি হোটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়। যাতে বিভিন্ন মেয়েদের খোলামেলা ছবি পাঠিয়ে তাঁদের ‘প্রতি রাতের রেট’ লিখে দেওয়া হয়।
প্রাথমিকভাবে কথা বলার পর এক ব্যক্তি মাধাপুর অঞ্চলের একটি পেট্রোল পাম্পে আসতে বলে। আগে থেকে সেখানে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে রাখা হয়। একটি হন্ডা সিটি গাড়িতে চেপে গ্রেপ্তার হওয়া ২ অভিযুক্ত ঘটনাস্থলে আসে। আইডি প্রুফ এবং কামরা বুক করার রসিদ ইত্যাদি দেখার সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরে সেই বাড়িতে গিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তিনটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে যাতে গ্রাহকদের নম্বর এবং মেয়েদের অশ্লীল ছবি এবং ভিডিয়ো ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













