বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টানা তিনদিন সীমান্তে গুলি, মৃত এক

টানা তিনদিন। লাগাতার গুলি চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের সীমান্ত শান্তিচুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জানা গিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্সরা। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সন্ধ্যা সাতটা থেকে রাত ১২টা অবধি চলা এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। সেই সঙ্গে এক জওয়ানেরও মৃত্যুর খবর মিলেছে।

লাগাতার সীমান্ত শান্তি লঙ্ঘন নিয়ে ইমলামাবাদে ভারতীর হাইকমিশনের সঙ্গে আলোচনা করেছে পাকিস্তান৷ তবে তার মধ্যেই বুধবার সন্ধ্যার পর ফের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাক সেনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে৷ কেবল বুধবার সন্ধ্যাতেই নয়, বুধবার সকালেও সীমান্তে শান্তিচুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সকাল সাতটা থেকে ভারত-পাক সীমান্তের কৃষ্ণগটি সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্সরা। গুলির সঙ্গে সঙ্গে মর্টার ছোড়ারও খবর মেলে। সেনা সূত্রে খবর, হামলার পরেই যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।

বুধবারের ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনার কথায়, “সীমান্তে ফের গুলি চালিয়েছে পাকিস্তান। তবে আমরাও যোগ্য জবাব দিয়েছি। এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।” গতকাল সন্ধ্যা ৬.২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত লাগাতার সীমান্তে গুলি চালিয়েছে পাকিস্তান। এই নিয়ে চলতি মাসে ১৭ বার সীমান্তশান্তি লঙ্ঘন করেছে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প