সোমবার, জুলাই ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টিকিট কেটে পাসপোর্টসহ ‘দেবতার’ বিমানযাত্রা!

দুই রক্ষী নিয়ে বিমানের অভিজাত বিজনেস ক্লাসে ভক্তদের আশীর্বাদ দিতে চীন থেকে মালেশিয়া পরে সিঙ্গাপুরে পাড়ি জমান সমুদ্র দেবতা মাজু। প্রায় ৩০০ ডলার দামের টিকিট কেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে এই যাত্রা করেন মাজুর মূর্তিসহ দুই রক্ষী।

ঘটনাটি ঘটেছে জিয়ামেন এয়ারলাইন্সের একটি বিমানে। চিনের ফুজিয়ান প্রদেশ থেকে কুয়ালালামপুরে আসছিল বিমানটি। ফুজিয়ান প্রদেশের মেইঝু দ্বীপকেই সমুদ্রের দেবতা মাজুর জন্মস্থান বলে মনে করা হয়।

কুয়ালালামপুরে একটি অনুষ্ঠানে সমুদ্রের দেবতা মাজুর মূর্তিটি নিয়ে আসার জন্য এই ব্যবস্থা করেন ভক্তরা। ১৩০ জন ভক্ত তাই রক্ষকসহ মাজুকের মূর্তিটি বিমানে নিয়ে যাওয়ার ব্যস্থা করেন। এমনকি তার জন্য পাসপোর্টও বানানো হয়।

এক ভক্ত বলেন, ‘মন্দির কর্তৃপক্ষের তরফে বিশেষ পাসপোর্টেরও ব্যবস্থা করা হয়েছিল। আরাধ্য দেবতার জন্য এ টুকু আমাদের করতেই হতো।’

বিমান থেকে নামার পর বাসে করে ওই দুই রক্ষীসহ মাজুর মূর্তিকে মালয়েশিয়ার মালাক্কাতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভক্তরা মাজুকে নিয়ে যান সিঙ্গাপুরে। আসলে দেবতাকে একটা ছোট্ট ‘ট্যুর’ উপহার দেওয়াই নাকি ছিল ভক্তদের উদ্দেশ্য।

ফুজিয়ান প্রদেশে মাজু মন্দিরের পুরোহিত জানান, মাজুর আশীর্বাদ সকলেই পেতে চান। কিন্তু মন্দিরে গিয়ে দেবতাকে দর্শন করা সবসময় সম্ভব হয় না। তাই দেবতার আশীর্বাদ সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এমন কাজ করা হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টিও ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প