ট্যানারি স্থানান্তরে এবার উকিল নোটিশ দেবেন শিল্পমন্ত্রী


বরাদ্দ পাওয়ার পরও যারা হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করেনি তাদের প্লট বাতিলসহ ট্যানারি বন্ধ করে দেওয়া হবে বলে ফের হুমকি জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এরই অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কেন প্লট বাতিল করা হবে না তা জানতে চেয়ে উকিল নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি।
রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বুধবার সকালে তিনটি আন্তর্জাতিক প্রদর্শণীর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিল্পমন্ত্রী।
আমু বলেন, ‘প্লট স্থানান্তর নিয়ে ছেলেখেলা করা যাবে না। এ ছেলেখেলা বন্ধ করতে হবে। হাজারীবাগে ট্যানারি শিল্প থাকার কারণে বুড়িগঙ্গাসহ আশপাশের পরিবেশ ধ্বংস হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।’
শিল্পমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে বাজার ধরতে হলে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করতেই হবে। আমাদের কাছে বহু দেশি-বিদেশি কোম্পানি প্লট বরাদ্দ চাচ্ছে। কিন্তু যাদের আগে বরাদ্দ দেওয়া হয়ে গেছে তাদের কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে। তারপরও তারা যদি আজকের মধ্যে স্থানান্তর না করে তাহলে তাদের প্লট বাতিল করা হবে।’
হাজারীবাগ থেকে স্থানান্তর না করলে ট্যানারি কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে বলে গত ১০ জানুয়ারি জানিয়েছিলেন আমির হোসেন আমু। ট্যানারি স্থানান্তর করতে ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে সাভারের চামড়া শিল্পনগরীতে বরাদ্দকৃত প্লট বাতিল করারও নির্দেশনা দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













