ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিপাকে প্রধান নির্বাহী


ম্যাট হ্যারিগানডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ায় স্বয়ং প্রধান নির্বাহীকে ‘প্রশাসনিক’ ছুটিতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শহরের এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। মার্কিন নির্বাচনের রাতেই প্যাকেটস্লেড নামের সে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট হ্যারিগান ফেসবুকে লেখেন, ‘আমি নবনির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করব।’
গত সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে হ্যারিগানের ছুটিতে পাঠানোর খবর প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, ‘প্রধান নির্বাহীর সাম্প্রতিক মন্তব্য আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সে মন্তব্য সম্পর্কে জানার পরেই আমরা দ্রুত গোয়েন্দা বাহিনীকে তা জানিয়েছি। যেকোনো অনুসন্ধানে আমরা সাহায্য করব।’ তাঁর সে মন্তব্য প্যাকেটস্লেড, এর কর্মচারী, বিনিয়োগকারী কিংবা অংশীদারদের চিন্তাধারার প্রতিফলন যে নয়, তা-ও উল্লেখ করা হয়েছে।
হ্যারিগান পরে তাঁর লেখা সে মন্তব্য মুছে ফেলেন, অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভেট) করে দেন। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। ততক্ষণে সে মন্তব্য আরেক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক মন্তব্যের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন হ্যারিগান। নিতান্তই কৌতুকবশত করা সে মন্তব্যে মোটেও হত্যার হুমকি ছিল না বলেও জানিয়েছেন। মার্কিন গোয়েন্দা বাহিনী হ্যারিগানের মন্তব্য সম্পর্কে জানলেও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি।–প্রথম আলো
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













