ট্রেনে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ ৩
ফের বন্দুকবাজের হানা৷ এবার চলন্ত ট্রেনে গুলিবিদ্ধ হলেন তিনজন যাত্রী৷ ঘটনাটি ঘটেছে অ্যামস্টারডাম থেকে প্যারিসগামী ট্রেনে৷ শুক্রবার ট্রেনে এক বন্দুকবাজ আচমকা গুলি চালাতে শুরু করে৷ ট্রেনের মধ্যে হুড়োহুড়ো শুরু হয়ে যায়৷
তিনজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ তবে কয়েকজন যাত্রীর তৎপরতায় প্রায় সঙ্গে সঙ্গেই ওই বন্দুকবাজকে ধরে ফেলা হয়৷ এমনটাই জানিয়েছে ফরাসি রেল কোম্পানি এসএফসি৷
গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজন৷ বাকি একজন মারত্মকভাবে জখম হয়েছেন৷ জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র ছাড়াও ওই বন্দুকবাজের কাছ থেকে ধারালো অস্ত্রও মিলেছে৷
প্রাথমিকভাবে কোনও জঙ্গি যোগসাজশের বিষয় বলে এটিকে মনে করা হচ্ছে না৷ ওই বন্দুকবাজ মানসিকভাবে অসুস্থ বলেই প্রাথমিক অনুমান৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













