ডাইনি সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী
ডাইনি সন্দেহে পিটিয়ে খুন। মঙ্গলবার দক্ষিন দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।
ঘটনায় জড়িত মনিরাম সোরেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুমারগঞ্জের তারা গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে তারা গ্রামের এক আদিবাসী মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার মারা যান।
মৃতের পরিবারের লোকেদের সন্দেহ প্রতিবেশী মায়া হেমরম(৬৫) এই মৃত্যুর জন্য দায়ী।
তারা মায়া হেম্রমকে বাড়িতে ডেকে এনে তাঁকে ডাইনি আখ্যা দেন।
সেই সঙ্গে মৃত মহিলাকে জীবিত করে দেওয়ার দাবি করেন।
এই দাবিতেই তাঁরা মায়া হেরমকে বেধড়ক ভাবে মারধর করতে শুরু করেন।
মার খেয়ে মাটিতে লুটিয়ে পরেন ওই বৃদ্ধা।
ওই অবস্থায় কুমারগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













