ডালমিয়ার মৃত্যুতে সড়ক পরিবহণ মন্ত্রীর শোক
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত চিত্তে নিহতের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
সোমবার দুপুরে এক শোকবার্তায় ওবায়দুল কাদের বলেন, এ মৃত্যু বিশ্ব ক্রিকেটের অপূরণীয় ক্ষতি।
জগমোহন ডালমিয়াকে বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, ১৯৯৮ সালে ঢাকায় মিনিকাপ আয়োজন বন্যাজনিত কারণে যখন অনিশ্চয়তার মুখে পড়ে, তখন আইসিসি প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে মিনি বিশ্বকাপের সফল আয়োজন এবং সমাপ্তিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
১৯৯৬-২০০১ মেয়াদে বাংলাদেশের যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে জগমোহন ডালমিয়ার সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে এক সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
শোকবার্তায় মন্ত্রী বলেন, ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনে জগমোহন ডালমিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ডালমিয়ার বিদেহী আত্মার স্বর্গবাস কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













