ডেপুটি মেয়রের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের
গুরগাঁও নগর নিগমের ডেপুটি মেয়রের বিরুদ্ধে এক মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন৷ মহিলা জানিয়েছেন, ঘটনার কথা কাউকে জানালে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷
সংবাদ সংস্থা সূত্রের খবর, ডেপুটি মেয়র পরমিন্দর কাটারিয়া গুড়গাঁওয়ের বাসিন্দা৷ তার বাড়ির পাশেই ৪০ বছরের এক বিবাহ-বিচ্ছিন্না মহিলা থাকতেন৷
ওই মহিলা ডেপুটি মেয়রের কার্যায়লে কাজ করতেন৷ জানা গিয়েছে, মহিলা কাটারিয়ায় কার্যালয়ে ইনচার্জ ছিলেন৷ মহিলার অভিযোগ, কাটারিয়া তাঁকে জানিয়েছিলেন যে, সে তার স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে পারছে না৷ তাই স্ত্রীকে ডিভোর্স দিয়ে মহিলাকে বিয়ে করতে চায়৷ এরপরেই কাটারিয়া মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে৷ ধর্ষণ ছাড়াও মহিলার অভিযোগ, কাটারিয়া ও তার তিন সঙ্গী তাকে প্রাণে মারারও হুমকিও দিয়েছে৷
মহিলা থানা সেক্টর ৫১তে মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশের তরফে মহিলার মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ যদিও আদালতে মহিলার বয়ান দেওয়া এখনও বাকি রয়েছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













