ডোপিং বিরোধী আইনে পুতিনের স্বাক্ষর


অ্যাথলেটদের মাদক গ্রহণে প্ররোচণাকারী কোচ বা মেডিকেল স্টাফদের কারাদন্ডাদেশ প্রদান সম্বলিত ডোপ বিরোধী আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অ্যাথলেটদের ডোপ গ্রহণে উৎসাহিত করার অভিযোগ ওঠায় ইমেজ সংকটে ভুগছে রাশিয়া। স্বচ্ছ ইমেজ ফিরিয়ে আনার লক্ষ্যে রাশিয়া এ আইন প্রণয়ন করেছে। ডোপিংয়ের অভিযোগে রিও অলিম্পিকে অংশ নিতে পারেনি রুশ অ্যাথলেট দল। প্যারা অলিম্পিকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে।
ডোপ গ্রহণে উৎসাহ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সর্বনিম্ন এক বছরের কারাদন্ডাদেশের বিধান রেখে ডোপিং বিরোধী আইনটি প্রণয়ন করা হয়েছে। চলতি মাসের শুরুতে ডোপিং বিরোধী এই আইনটি রুশ পার্লামেন্ট ও সিনেটে অনুমোদন লাভ করে। তবে প্রণীত আইনে ডোপিংয়ে সনাক্ত হওয়া বা প্রতারণা করা অ্যাথলেটের সাজা কি হবে সে বিষয়ে কোন নির্দশনা রাখা হয়নি। এ বিষয়ে আরো আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন আইন প্রনেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













