ড্রোন হামলায় পাকিস্তান তালেবান কমান্ডার নিহতের দাবি


আফগানিস্তানের নানগরহর এলাকায় মনুষ্যবিহীন বিমান (ড্রোন) হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডার মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন বলে কিছু গণমাধ্যম দাবি করেছে।
হিন্দুস্থান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইট সোমবার গভীর রাতে মোল্লা রেডিওখ্যাত ফজলুল্লাহর মৃত্যুর বিষয়টি জানায়।
এর আগে ২০১৪ সালেও কয়েকবার ড্রোন হামলায় ফজলুল্লাহ নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। তবে প্রতিবারই এ খবর ভুয়া প্রমাণিত হয়েছে।
আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজওক এক টুইটার বার্তায় জানায়, আফগান কর্মকর্তারা ড্রোন হামলায় তালেবান কমান্ডার কারি হেদায়েতুল্লাহর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তবে ফজলুল্লাহর মৃত্যুর বিষয়ে কিছু জানা যায়নি।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় টিটিপি কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন। এরপর থেকেই টিটিপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলুল্লাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













