শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ড. ইউনূস ফ্রান্সে সম্মাননা নাগরিকত্ব পেলেন

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবার ফ্রান্সের সম্মাননা নাগরিকত্ব পেয়েছেন । স্থানীয় সময় গতকাল সোমবার প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে প্যারিসের মেয়র ড. মুহাম্মদ ইউনূসের হাতে এ সম্মাননা সনদ তুলে দেন। এসময় প্যারিসের মেয়র হিদালগো বিশ্ব অর্থনীতি ও সামাজিকতায় ড. মুহাম্মদ ইউনূসের অবদান ও বিশেষ করে ২০২৪ সালে ফ্রান্সে অলিম্পিক আয়োজনে ড. ইউনূসের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা তুলে ধরেন। ড. মুহাম্মদ ইউনূস এসময় ফ্রান্স সরকারের প্রতি সম্মাননা দেয়ায় কৃতজ্ঞতা জানান।

এসময় ইউনূস রোহিঙ্গা সমস্যাসহ বিশ্বের সব অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় আন্তরিকতার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের সামাজিক ব্যবসায় অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

প্যারিসের সিটি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান ক্রিয়েটিভ ল্যাবের সিইও হান্স রেইজের উপস্থাপনায় এসময় বক্তব্য দেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, স্পেনের রানি সোফিয়া, লুক্সেমবার্গের ক্রিস পিলিপি মাজারস, প্যারিসের ডেপুটি মেয়র আনাতোলি গুলসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কুটনিবিদরা উপস্থিত ছিলেন।

দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও পরিবেশের মতো বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। ইউনূস দারিদ্র্য নিরসনে একজন অসাধারণ অনুঘটক। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি মানুষের প্রকৃতির শুভ দিকটির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন বলে উল্লেখ করেন বক্তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে