ঢাকায় ধূলিদূষণ স্বাভাবিকের তুলনায় তিনগুণেরও বেশি : সংসদে তথ্য


বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু রবিবার সংসদে বলেন, ঢাকা শহরে ধূলিদূষণের পরিমাণ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর মানমাত্রা অপেক্ষা তিনগুণেরও বেশি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদে ১৬তম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী আরো বলেন, নদী দূষণরোধে নৌ-পরিবহনমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ঢাকা শহরে ধূলিদূষণের পরিমাণ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর মানমাত্রা অপেক্ষা তিনগুণেরও বেশি।
এই বায়ুদূষণের মাত্রা ও এর উৎস চিহ্নিত করতে সুইডেনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় পরিবেশ অধিদপ্তর একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা যায়, শুষ্ক মৌসুমে ঢাকা শহরে ধূলিদূষণের মাত্রা অত্যধিক।
গবেষণার ফলাফল অনুযায়ী, ঢাকা শহরের এই ধূলিদূষণের অন্যতম উৎস হলো ঢাকার পার্শ্ববর্তী বিদ্যমান ইটভাটা (৫৮ শতাংশ), খোলা অবস্থায় নির্মাণ কার্যক্রম পরিচালনা (১৮ শতাংশ) ও যানবাহন (১০ শতাংশ)।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













