শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাবি উপাচার্য শিক্ষকদের নিরাপত্তা চাইলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘হত্যার হুমকিতে আমি ভীত নই।’

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকারকে চিঠি দিয়ে উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘আল-কায়েদা এ আনসারউল্লাহ বাংলা টিম ১৩’ পরিচয়ে পাঠানো চিঠিতে তাঁদের ইসলামবিরোধী আখ্যা দেওয়া হয়েছে। ওই চিঠিতে ১০ জনের দেওয়া তালিকায় তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের নামও আছে। তালিকায় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার ছাড়া আরেকজন হচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

হুমকি পাওয়ার পরই অসীম সরকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অধ্যাপক কাবেরী গায়েন ইউএনবিকে বলেন, ‘আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আমি লিখি।’ আনসারউল্লাহ বাংলা টিম তাঁকে ইসলামের শত্রু আখ্যা দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

ওই তিনজন ছাড়াও তালিকায় দেওয়া অন্য নামগুলো হচ্ছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, সংসদ সদস্য তারানা হালিম ও ইকবালুর রহিম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, বিকাশ সাহা ও পল্টন সুতার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ