শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তদন্তে পুলিশের বিশেষ টিম ১০ জনকে হত্যার হুমকি

একের পর এক ব্লগার হত্যার পর এবার দেশের ১০ জন বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। পুলিশ বলছে, তারা এই হত্যার হুমকির ঘটনা তদন্ত করে দেখছে। যাঁদের হত্যার হুমকি দেয়া হয়েছে তাঁদের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে পুলিশ নিশ্চিত নয়, যারা হুমকি দিয়েছে তারা নতুন কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা।

বুধবার ‘আলকায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ নামের একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, তারানা হালিম, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, বিকাশ সাহা, ইকবালুর রহিম ও পলান সুতার – এই ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায়। তাদের মধ্যে বিকাশ সাহা ও পলান সুতারের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ডাকযোগে পাঠানো ওই চিঠি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পান উপাচার্য আরেফিন সিদ্দিক। অন্যান্যরাও একই দিনে এই চিঠি পান। আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেড।’

তালিকায় সবার নামের পাশেই সংক্ষেপে তাঁদের ‘অপরাধের’কথাও উল্লেখ আছে। তালিকার ক্রমিক অনুযায়ী এক নম্বরে উপদেষ্টা এইচ টি ইমামের নামের পাশে লেখা রয়েছে ‘অ্যান্টি ইসলাম.অ্যাডভাইজার।’ দুই নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা ‘আই. দুশমুন.ভিসি।’এরপর রয়েছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (ইসলামের দুশমন), ইকবালুর রহিম (আই. দুশমুন), পলান সুতার(এন্টিবাংলাদেশ.র.অ্যাডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) নাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ