তরুণীর পেটে বিধলো ট্যাংরা মাছের কাঁটা


ব্রাজিলের সমুদ্র সৈকতে গোসলের সময় এক বিকিনি তরুণীর পেটে কাঁটা বেধালো ট্যাংরা মাছ। যন্ত্রনায় কাতরাতে থাকা ওই তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার আগে অ্যাম্বুলেন্স কর্মীরা তরুণীর পেট থেকে মাছটি আলাদা করে ফেললেও কাটাটি তুলতে তাকে হাসপাতালে নিতে হয়। ওই তরুণীর কাঁটা বিদ্ধ হওয়া ছবি তুলে ফেসবুকে পোস্ট করে অ্যাম্বুলেন্সের এক কর্মী।
মারসেলো আরাউজো নামে ওই ব্যক্তি ফেসবুকে কৌতুক করে লেখেন, ”একটি দুর্লভ দুর্ঘটনা। একজন সাতারু মাছের দ্বারা আঘাতপ্রাপ্ত।”
তিনি আরও লেখেন, আমরা জানতে পারলাম একজন সাতারুর পেটে কিছু একটা আঘাত করেছে। যখন ঘটনাস্থলে পৌঁছলাম, দেখলাম সেটি একটি মাছ।
”সে ব্যথায় চিৎকার করছিল। আমরা সেটাকে তুলতে পারিনি। তাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাই।”-ডেইলি মেইল অবলম্বনে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













