মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেকের নামে আরেকটি সংগঠন অবৈধ ঘোষণা

জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ব্যবহার করে ‘ভু্ঁইফোড়’ সংগঠন সৃষ্টির বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়ে ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’ নামের আরেকটি সংগঠনকে ‘অবৈধ’ ঘোষণা করেছে বিএনপি।

বুধবার বিএনপির প্যাডে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি চট্টগ্রাম মহানগরীতে স্বঘোষিত সাংবাদিক পরিচয়দানকারী আলমগীর নুর নামে জনৈক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’ নামে একটি সংগঠন এবং ফেইসবুক পেইজ খুলে মানুষের সাথে প্রতারণা করছে যেটির সাথে বিএনপি কিংবা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই।”
বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এই ধরনের সংগঠনের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এতে।

“বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এ ধররনের সংগঠনের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

মঙ্গলবার ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনকে ‘অবৈধ’ ঘোষণা করে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয় এক বিজ্ঞপ্তিতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী