শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেক ‘ঠিক সময়েই’ আপিল করবেন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপচার মামলায় বিচারপতি প্রভাবিত হয়ে রায় ঘোষণা করেছেন আইনমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে দেশের বিচার ব্যবস্থা সরকার দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রোববার (২৪ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠগন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জয়নুল আবেদীন বলেন, ‘হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে তারেক রহমান সঠিক সময়েই আপিল করবেন। বাংলাদেশের একটি মামলা ১৭ বছর পর আপিল করা হলে সেটি আপিল বিভাগ গ্রহণ করেছিলো। সেই হিসেবে তারেক রহমানও আপিল করবেন। আইনমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের সকল মানুষ ধরে নেবে সরকার দ্বারা এদেশের বিচার ব্যবস্থা প্রভাবিত।’

আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন ও মিছিল করার রেোষনা দেন। আগামী ২৫ থেকে ২৮ জুলাই এ কর্মসুচি পালনের আহ্বান জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একইসঙ্গে প্রতিদিন বেলা ১টা থেকে সুপ্রিমকোর্টেও কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান খান, মুক্তার কবির খান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী