তালেবান হামলা আফগানিস্তানে পার্লামেন্টে
আফগানিস্তানের পার্লামেন্টে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পার্লামেন্ট ভবন এলাকায় দফায় দাফায় বিস্ফোরণ ঘটনায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
সোমবার দুপুরে এ হামলার ঘটনা যখন ঘটে তখন আস্থা ভোটে এমপিদের সমর্থন লাভের জন্য আফগানিস্তানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী মাসুম সানেকজাই পার্লামেন্টে তার বক্তব্য উপস্থাপন করছিলেন।
কাবুল পুলিশ প্রধান এবায়দুল্লাহ করিমি বার্তা সংস্থা এএফপিককে বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয় হামলাকারী নিহত হয়েছেন।
হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে জানান, ‘কয়েকজন মুজাহিদিন পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছেন, তীব্র গোলাগুলি চলছে।’
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসিফ জানান, চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত এপ্রিল থেকে আফগানিস্তানে সরকারি স্থাপনা ও বিদেশীদের ওপর হামলা চালিয়ে আসছে তালেবান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













