শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিনদিনে জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ১২

হঠাৎ করে ভারতের নতুন সরকার গঠনের পর থেকেই উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। গত তিনদিনে ‘সন্ত্রাসী’ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। আর আহত হয়েছেন বেশ কয়েকজন। একের এক হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করেছে দিল্লি। খবর রয়টার্সের।

যাত্রীবাহী বাসে হামলা থেকে শুরু করে সেনাঘাঁটি- গত কয়েকদিন ধরে একের পর এক হামলায় কাশ্মীরজুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক। হঠাৎ করেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। অব্যাহত হামলায় চিন্তিত স্থানীয় প্রশাসন। এ অবস্থায় অঞ্চলটিতে শুরু হয়েছে সন্ত্রাস-বিরোধী অভিযান।

বুধবার (১২ জুন) কাশ্মীরের পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি অস্ত্রধারীদের গোপন আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরে হঠাৎ অস্ত্রধারীদের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, প্রতিবেশী দেশ থেকে কাশ্মীরে ঢুকে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।
 
জম্মুর পুলিশ প্রধান আনন্দ জেইন বলেন, 
আমাদের প্রতিবেশী এখানকার সুন্দর একটা পরিবেশ নষ্ট করতে চায়। আর এ জন্যই নতুন করে এসব ঘটনা ঘটছে।
 
ভারতের এমন অভিযোগের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি। আর পাকিস্তানের সঙ্গে আলোচনা ছাড়া জম্মু-কাশ্মীরে স্থায়ীভাবে শান্তি ফিরবে না বলে মনে করেন অঞ্চলটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি