তিন দিনের শিশুর শেষ কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করলেন বাবা-মা! (ভিডিও)


বয়স তিন দিন। মৃত! ছোট্ট এডিসন গল্প এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু, তার বাবা-মা ন্যান্সি এবং চার্লি ম্যাকলিন ছোট্ট এডিসনের জীবনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন। মৃত্যুর পথযাত্রী তিন দিনের শিশুর শরীরটা আদরে ভরিয়ে দিয়েছেন। আর তা সযত্নে ফ্রেমবন্দি করেও রেখেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে চোখের পানি বাধ মানছে না!
জন্মের তিন দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে সিডনির ছোট্ট এডিসন।
চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন ন্যান্সি এবং চার্লি ম্যাকলিন। ঠিক সাত সপ্তাহ পরেই তাদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল ন্যান্সির। মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জন্ম নেয় এডিসন। কিন্তু জন্মের পরই চিকিৎসকেরা ওই দম্পতিকে জানান, মেটাবলিক ডিসঅর্ডারের জন্যই প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারছে না ছোট্ট শিশুটি। এটি এক দূরারোগ্য ব্যাধি। ফলে জন্মের তিন দিনের মাথাতেই শেষ হয়ে যায় তার ছোট্ট জীবন।
কিন্তু, সব যন্ত্রণা চেপে রেখেই এডিসনের ছোট্ট জীবনটাকেও স্মরণীয় করে রাখতে চেয়েছেন তারা। তাই মাত্র কয়েক মাস আগে তাদের বিয়ের অনুষ্ঠানকে যিনি ক্যামেরাবন্দি করেছিলেন, সেই ফোটোগ্রাফার জেমসকে হাসপাতালে ডেকে আনেন ওই দম্পতি।
পেশাদার ফোটোগ্রাফার হিসেবে এই ছবি তুলতে গিয়ে হাত কেঁপে গিয়েছিল জেমসেরও। কারণ, যে এডিসনের চিরবিদায়ের আগের মুহূর্তগুলো তাকে ক্যামেরবন্দি করতে হয়েছে, ওই দম্পতির বিয়ের সময়ে সেই এডিসনই তো ন্যান্সির গর্ভে ছিল। বিয়ের ছবিতে মায়ের গর্ভে থাকা এডিসনের উপস্থিতিও সে দিন জেমসের লেন্সে ধরা পড়েছিল। তবুও ওই দম্পতির ডাক ফেরাতে পারেননি জেমস। হাসপাতালে যেয়ে একটা গোটা দিন ন্যান্সি এবং চার্লির সঙ্গে ছোট্ট এডিসনের শেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি।
সদ্য সন্তান হারানো ওই দম্পতি জানিয়েছেন, ‘আমাদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। কিন্তু এই কঠিন সময়ে, যারা আমাদের সমবেদনা জানিয়েছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই।’ এডিনসনের স্মৃতিকে আঁকড়েই এখন নতুন করে বাঁচার লড়াই শুরু করতে চান ন্যান্সি এবং চার্লি।
https://youtu.be/T3sV-cGq8pg
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













