তিন মামলায় ফখরুলের স্থায়ী জামিন
নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ গঠনের পূর্ব পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল চলাকালে নাশকতার ঘটনায় নগরীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশ এসব মামলা দায়ের করে। এই তিন মামলায় ইতোপূর্বে হাইকোর্ট ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান ও রুল জারি করেছিলো। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট তাকে স্থায়ী জামিন দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













