তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ডেমিরেল আর নেই
তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল মারা গেছেন। আঙ্কারার গুভেন হাসপাতালে বুধবার (স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ৫ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর বিবিসি ও আলজাজিরার।
অনেক দিন ধরেই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন এই নেতা।
১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন ডেমিরাল। ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সাতবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন জাস্টিস পার্টির এই নেতা।
ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর হাতে দুইবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন ডেমিরাল। রাজনীতিতে নিষিদ্ধ ছিলেন বেশ কয়েক বছর।
১৯৬০ থেকে ৭০ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটির অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন ডেমিরাল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













