‘তোমরা আমাদের মেরে ফেলো’ : আরব অভিবাসীদের আর্তনাদ
ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের সময় এখন আরো প্রতিকূল৷ জার্মানিতে আবার সমাবেশ করেছে পেগিডা৷ আবার পুড়েছে শরণার্থী শিবির৷ ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে অপেক্ষা করছে কয়েক হাজার মানুষ৷
ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্ত দুর্বিসহ সময় পার করছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা প্রায় ৮ হাজার মানুষ৷ শীত মৌসুমে দিন-রাত বৃষ্টিতে ভিজেও ইউরোপে প্রবেশের একটু সুযোগের অপেক্ষা করছেন তাঁরা৷ নারী-শিশুরাও সহ্য করছেন অবর্ণনীয় কষ্ট৷ ক্ষোভে-দুঃখে অভিবাসনপ্রত্যাশীরা সেখানে, ‘‘তোমরা আমাদের মেরে ফেলো” স্লোগানও দিয়েছেন৷
তবে স্লোভানিয়া সরকার সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করতে চলেছে৷ সরকার জানিয়েছে, শরণার্থী সংকট মোকাবেলায় ভবিষ্যতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও পুরোদমে মাঠে নামাবে তারা৷ এতদিন সেনাবাহিনী শুধু পুলিশের সহযোগী হিসেবেই কাজ করতো৷ জার্মানিতেও কোথাও কোথাও অভিবাসনপ্রত্যাশীদের দুর্ভোগ চরমে উঠছে৷
অভিবাসীবিরোধীরা আবার সক্রিয় হয়ে উঠছে৷ শনিবার কোলনের মেয়র প্রার্থী হেনরিয়েটে রেকার সন্ত্রাসী হামলায় আহত হন৷ অভিবাসনপ্রত্যাশীদের প্রতি সহানুভূতিশীল বলে পেগিডা সমর্থকরাই তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে ধারণা করা হয়৷ হামলা সত্ত্বেও হেনরিয়েটে রেকার অবশ্য প্রথম নারী হিসেবে কোলনের মেয়র নির্বাচিত হয়েছেন৷ ডয়েচে ভেলে
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













