দিল্লির মূখ্যমন্ত্রীর মুখে তরুণীর কালির ছিটে এবং..


জোড়-বিজোড় গাড়ির ফর্মুলায় দিল্লির দূষণ কমেছে কিনা, তা নিয়ে বিতর্ক জমে উঠেছে। এ নিয়ে বেশ কিছু দিন ধরেই দিল্লি জুড়ে নানা কথা বার্তা চলছিল।
তবে যে যাই বলুক না কেন দিল্লির কেজরিওয়াল সরকারের দাবি, জোড়-বিজোড় ফর্মুলা চলাকালীন দিল্লির দূষণ কমেছে ৫০ শতাংশ।
এহেন পরিস্থিতিতে জোড়-বিজোড় ফর্মুলা সফল করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের দিনই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে কলমের কালি ছুড়লেন এক তরুণী।
জোড়-বিজোড় ফর্মুলাকে সফল করার জন্য এদিন দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান করছিল আপ সরকার। কেজরিওয়াল মঞ্চে উঠে বক্তব্য পেশ করার সময়ই হঠাত্ এক নারী নিরাপত্তাবলয় ভেদ করে কলমের কালি ছোড়েন মুখ্যমন্ত্রীর মুখে। কালির ছিটে কিছুটা কেজরিওয়ালের মুখে লাগে। ঘটনাস্থলে থাকা পুলিশ মহিলাকে আটক করলেও চিরাচরিত ‘গান্ধীগিরি’ পন্থায় কেজরিওয়াল নিরাপত্তারক্ষীদের বলেন, ‘ওঁকে ছেড়ে দিন। যখনই দিল্লিতে ভালো কিছু হয়, এই রকম ঘটনা ঘটে।’
২০১৪ সালের ৪ এপ্রিলের ঘটনাতেও একই রকম গান্ধীগিরি ব্যবহার করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সে বার দক্ষিণ দিল্লিতে আপ-এর একটি কর্মসূচি চলাকালীন কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান কেজরিওয়াল। বাড়ির দাওয়ায় বসে মন দিয়ে শোনেন, তাঁর বিরুদ্ধে ওই ব্যক্তির অভিযোগ। কেজরিওয়ালের কাছে শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













