দুমড়ানো বগির ভেতর মায়ের লাশের পাশে জীবন্ত ২ শিশু


ভারতের কানপুরের কাছে দুর্ঘটনাকবলিত ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে দুই শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে উল্টে যাওয়া এস ৩ বগিটির ভেতর থেকে ছয় ও সাত বছরের দুটি ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে। এনডিটিভির এক খবরে জানানো হয়েছে, ওই দুই শিশুর কাছেই মৃত এক নারীকে পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ওই শিশুদের মা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) কর্মকর্তা এ কে সিং বলেন, ভেঙেচুরে যাওয়া আরেকটি বগিতে দুজন মেয়ে আটকে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষ করার আগে কেউ আটকে আছে কি না, তা তল্লাশি করে দেখা হবে।
এ কে সিং আরও বলেন, উৎসুক মানুষের ভিড় উদ্ধারকাজকে বাধাগ্রস্ত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













