দুর্নীতির দায়ে ১৫৪ বছর জেল


দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে নাইজেরিয়ার এক প্রাক্তন সংসদ সদস্যের ১৫৪ বছর জেল হয়েছে।
নাইজেরিয়ার দুর্নীতিবিরোধী পর্ষদ জানিয়েছে, কোজি রাজ্যের প্রাক্তন সংসদ সদস্য (এমপি) গ্যাব্রিয়েল দাউদুর বিরুদ্ধে আনা ৭৭টি অভিযোগের সব কয়টি প্রমাণিত হয়েছে।
আদালত জানিয়েছেন, বিশেষ আইনে তাকে জেল খাটতে হবে। অর্থাৎ দুই বছর কারাগারে থাকতে হবে দাউদুকে।
নাইজেরিয়া দুর্নীতিগ্রস্ত একটি দেশ। দেশের শীর্ষ পর্যায়ের অনেকে দুর্নীতির দায়ে অভিযুক্ত। সবার মামলা আদালতে তোলা হয় না।
গত বছর বুহারি মুহাম্মাদু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন। সে অনুযায়ী অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর আগেও কয়েকজনের জেল হয়েছে।
তবে বিরোধীদলের অভিযোগ, প্রেসিডেন্ট বুহারি বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দমনপীড়ন চালাচ্ছেন। এ জন্য তিনি বেছে বেছে বিরোধী নেতাদের ধরছেন। তাদের বিরুদ্ধে বিচার চালু রেখেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













