মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দৈনন্দিন ৪ টি ভুল ডেকে আনতে পারে মৃত্যু

প্রতিদিনের কিছু অভ্যাস আপনার অজান্তে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। কিন্তু, প্রত্যেক দিন সেই বিষয়গুলোকেই অবহেলা করা হয়৷ দৈনন্দিন সেইসব অভ্যাস বদলানো কোনও কঠিন কাজ নয়৷ তবে তার আগে জানতে হবে অভ্যাসগুলো কি৷

১. ঘুমানোর সময় মোবাইল ফোন দুরে রাখুন

আমাদের প্রতি ১০ জনের মধ্যে আটজনই ঘুমানোর সময় ফোন বন্ধ করি না৷ অ্যালার্ম দিয়ে ফোনকে বালিশের নিচে নিয়ে শোওয়াও অনেকের অভ্যাস৷ কিন্তু বিশেষজ্ঞরা বলেন ফোন ও মস্তিষ্কের মধ্যে অল্প তফাত থাকলে তা ঘুমের পরিমাণ ও ঘুমের মান দু’য়ের ওপরেই প্রভাব ফেলে৷ ফোন কাছে নিয়ে শুলে তা আমাদের স্নায়ুকে উত্তেজিত রাখে৷ অবচেতনে আমরা পরের ফোন অথবা ম্যাসেজের জন্য অপেক্ষা করে থাকি৷

যা আমাদের বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে দেয় না৷ তাছাড়া রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনের আলো মানুষের চোখের রেটিনার পক্ষে ক্ষতিকারক৷ এই আলোই আমাদের মস্তিষ্ককে জানান দেয় ফোন অথবা ম্যাসেজ আসার প্রাথমিক খবর৷ এই আলো তন্দ্রার জন্য প্রয়োজনীয় হরমনকে নিঃসরণ হতে বাধা দেয়৷ যার ফলে আমরা অনেক বেশি সচেতন থাকি৷ মস্তিষ্ক থেকে অন্তত ২০ সেন্টিমিটার দূরে ফোন রেখে ঘুমানো উচিত৷ তাতে ফোনের রেডিয়েশনের প্রভাব ৯৮ শতাংশ কম হয়৷

২. পিরিয়ডের সময়ের পরিবর্তনে নজর দিন

অধিকাংশ মহিলাদের পিরিয়ডের সমস্যা দেখা যায়৷ অনিয়মিত পিরিয়ডকে অধিকাংশ মহিলাই তেমন গুরুত্ব দেন না৷ অতিরিক্ত চাপ, ভয় বা আবহাওয়ার পরিবর্তনের ফলে অনেকসময় পিরিয়ড অনিয়মিত হয়৷ টিনে-জারদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে৷

কিন্তু ৩০ থেকে ৪০ বছরের মধ্যের মহিলাদের পিরিয়ড অনিয়মিত হলে এবং রক্তপাতের ধরণে পরিবর্তন হলে স্ত্রীরোগ বিশেষজ্ঞর সঙ্গে অবশ্যই কথা বলা উচিত৷ পরপর দুবার পিরিয়ড অনিয়মিত হলে তাতে নজর দেওয়া উচিত৷ এই সমস্যা অনেক গুরুতর রোগের লক্ষণও হতে পারে৷ ক্যানসারের পূর্বাভাসও হতে পারে এইসব লক্ষণ৷ তাই সাবধানতা অবলম্বন খুবই দরকার৷

৩. চেয়ারে সঠিকভাবে বসুন

বিশেষজ্ঞদের মতে পিঠে অথবা ঘারে ব্যথা হওয়ার একটি প্রধান কারণ হল চেয়ারে দীর্ঘক্ষণ ঠিক মতো না বসা৷ অফিসে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করার সময় ঠিকমতো না বসে কাজ করলে আমাদের শিরদাঁড়ায় সমস্যা দেখা দেয়৷ এর থেকে তৈরি হয় ব্যাথা৷ বিশেষজ্ঞরা বলছেন চেয়ারে বসে কাজ করার সময় পিছনে একটি সাপোর্ট থাকা খুবই দরকার৷ সোজা হয়ে পায়ের পাতা মাটিতে রেখে বসে কোমরে একটি সাপোর্ট দিয়ে বসা উচিত৷

৪. সান স্ক্রিনের ব্যবহার

আমাদের সূর্যের হাত থেকে নিজের ত্বককে বাঁচাতে ব্যবহার করা উচিত সানস্ক্রিন৷ কিন্তু তাতে আমরা সেরকম গুরুত্ব দিই না৷ শুধু মুখে সানস্ক্রিন মেখেই অধিকাংশ মহিলা এবং পুরুষ বেড়িয়ে পরেন রোদে৷ বিশেষজ্ঞরা বলছেন কান, গলা, মুখ, হাত পায়ের পাতা সমস্ত ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা দরকার৷ অর্থাৎ, শরীরের যে অংশই সূর্যের রশ্মি পেতে পারে সেই জায়গাতেই লাগাতে হবে সানস্ক্রিন৷ এবং তাও ঠিকমতো নিয়ম ও পরিমান অনুসারে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?