রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্মান্তরিত হতে অস্বীকার করায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

ধর্মান্তরিত হতে অস্বীকার করায় পাকিস্তানে এক সংখ্যালঘু তরুণীকে দাদার সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হল। ওই খ্রিস্টান পরিবারের অভিযোগ অনুযায়ী, তাঁদের পরিবারকে মুসলিম ধর্মগ্রহণের জন্য চাপ দেওয়া হয়। তাতে নারাজ হওয়ায় তিনজন মুসলিম মিলে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। এই জঘন্য কুকর্ম ঘটানোর সময় তরুণীর দাদাকে বাধ্য করা হয় বোনের চিৎ‌কার শুনতে।

ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, খ্রিস্টান এই ভাই-বোনকে ধর্মান্তরিত হওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে এই গ্যাংটি। তাঁরা মুখের ওপর ’না’ বলে দেওয়ায়, ওই তিন যুবক ভাই-বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর নিজেদের ডেরায় নিয়ে গিয়ে তরুণীকে তিনজনে মিলে ধর্ষণ করে। এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কাসুরে।

এ ব্যাপারে ব্রিটিশ পাকিস্তানি ক্রিস্টান অ্যাসোসিয়েশন পুলিশকে জানিয়েছে, ওই ধর্ষকরা লাঠি-রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়েছিল। ভাই-বোনকে তারা শাসায়, হয় মুসলিম হও নয়তো মরো। দুজনের কেউই নিজেদের ধর্ম ছাড়তে অস্বীকার করলে, এই অপকর্ম ঘটানো হয়।

এ প্রসঙ্গে ওই তরুণীর দাদা জানান, তাঁকে যে ঘরে আটকে রাখা হয়েছিল, তার পাশের ঘরেই ওরা বোনের ওপর যৌন নির্যাতন চালায়। বোনের সেই চিৎ‌কার শুনতে তাঁকে বাধ্য করা হয়।

এদিকে খ্রিস্টানদের চ্যারিটির অভিযোগ, স্থানীয় পুলিশ এই সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প