‘ধর্ষণের জন্য দায়ী, মেয়েদের পোশাক’


ভারতে ধর্ষণের কারণ নিয়ে মন্ত্রী-আমলাদের বিতর্কিত মন্তব্যের তালিকা অনেক লম্বা। এদের কেই কেউ ধর্ষণের জন্য খোদ নারীদের পর্যন্ত দায়ী করেছেন। অপরাধীদের শাস্তির মুখোমুখি করার চেয়ে অনেককেই নারীদের পোশাককে ধর্ষণের কারণ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকতে দেখা গেছে।
আবার গণধর্ষণ ও খুনের এক ঘটনার পর উত্তরপ্রদেশের শাসক দলের প্রধান মুলায়ম সিং বলেছিলেন, ‘বাচ্চা ছেলে। একটা ভুল করে ফেলেছে।’ এবার একই রাজ্যের পুলিশের ডিজি জগমোহন যাদব বললেন, ‘রাম রাজত্বেও ধর্ষণ হতো।’ ধর্ষণ ও নারী নির্যাতনে দুনিয়াজুড়ে সমালোচিত উত্তরপ্রদেশ। সেই রাজ্যেরই খোদ পুলিশপ্রধানের মুখে ধর্ষণ নিয়ে এরকম মন্তব্যে তীব্র নিন্দা শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে।
বুধবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে রাজ্যে ধর্ষণ বেড়ে যাওয়া প্রসঙ্গে জগমোহন যাদব বলেন, ‘নারীদের প্রতি অপরাধ সম্পূর্ণ বন্ধ করা পুলিশের পক্ষে সম্ভব নয়। ধর্ষণ তো রাম রাজত্বেও হতো।’ জগমোহন যাদবের কথার নিন্দা করে বিজেপি নেতা বাহাদুর পাঠক বলেন, ‘ডিজির মুখে এই ধরনের কথা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচক।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













